২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীকান্তের ‘কালা’র টিজার প্রকাশমাত্রই ভাইরাল

টিজারে ‘কালা’ চরিত্রে দেখে অভিভূত দর্শক । ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 09:14 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

টিজারের শুরুতেই দেখা যায়, নানা পাটেকার রজনীকান্তকে প্রশ্ন করছেন ‘কালা, ক্যায়সা নাম হ্যায় রে?’

নাম এরকম কেন তার উত্তর নিজস্ব স্টাইলেই দিয়েছেন রজনীকান্ত ।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ‘কালা’ সিনেমায় গ্যাংস্টার কারিকালনের ভূমিকায় অভিনয় করছেন রজনীকান্ত । জনগণের ন্যায় পাইয়ে দিতে যে সবসময় লড়াই করে ।

নানা পাটেকারের প্রশ্নের উত্তরে কালা জনায়, “শ্রমজীবি মানুষের রঙ কালো । আমার সঙ্গে আসলে বুঝবে, ময়লার মধ্যেও কত রঙ আছে ।”

পুরো টিজার জুড়েই রয়েছে রজনীকান্তের রাজকীয় প্রকাশ ।

ইতিমধ্যেই টিজারটি পঁচাত্তর লক্ষের বেশি দর্শকের দেখা হয়ে গেছে ।

 

‘কালা’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পা রঞ্জিত। এই ছবিতে রজনীকান্ত, নানা পাটেকর ছাড়াও হুমা কুরেশি, সম্পথ রাজ, পঙ্কজ ত্রিপাঠী, অঞ্জলি পাটিল প্রমুখ রয়েছেন ।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ এপ্রিল মুক্তি পাবে ‘কালা’।