২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীদেবীর শেষকৃত্য বুধবার দুপুরে

বুধবার দুপুরে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে শ্রীদেবীর শেষকৃত্য হবে, কাপুর পরিবার থেকে এ সংবাদ জানানো হয়েছে ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 09:28 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

২৮ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর অব্দি শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুরেই শেষকৃত্য শ্রীদেবীর ।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মুম্বাইয়ের লোখেন্ডওয়ালের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের মাঠে শ্রীদেবীর মরদেহ শায়িত থাকবে ।

তারপর দুপুর দুইটা নাগাদ শুরু হবে অভিনেত্রীর শেষযাত্রা । দুপুর সাড়ে তিনটা নাগাদ ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে শেষকৃত্য হবে ।

খুশি, জাহ্ণবী, বনি কাপুরসহ সমগ্র কাপুর পরিবার এবং আয়াপ্পান পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে । পাশাপাশি তারা গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন, এসময়ে তাদের পাশে থাকার জন্য ।

গত ২৪ ফেব্রুয়ারি ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী মাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।