২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার চীনে মুক্তি পাচ্ছে সালমানের ‘বজরাঙ্গি ভাইজান’

আগামী ২মার্চ চীনে মুক্তি পেতে চলেছে সালমান খান, কারিনা কাপুর অভিনীত ‘বররাঙ্গি ভাইজান’ । কবীর খান নির্মিত চলচ্চিত্রটি ২০১৫তে ভারতে মুক্তি পেয়েছিল ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 06:52 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

আমীর খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’, ‘দঙ্গল’ চীনে দুর্দান্ত ব্যবসা করার পর এবার চীনের মুক্তি পাচ্ছে সালমানের ‘বজরাঙ্গি ভাইজান’ ।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, কবীর খান নির্মিত সালমান-কারিনা অভিনীত চলচ্চিত্রটি চীনের ৮০০০ প্রেক্ষাগৃহে আগামী ২মার্চ মুক্তি পাবে ।

২০১৫’র জুলাইয়ে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ব্যবসা করেছিল ৬৫৬কোটি রুপি । জনপ্রিয় এই সিনেমাটি ‘স্টারডাস্ট’,‘ফিল্মফেয়ার’ অ্যাওয়ার্ড ছাড়াও ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করে ।

‘বজরাঙ্গি ভাইজান’ চলচ্চিত্রে মুন্না চরিত্রে অভিনয় করে শিশু অভিনেতা হর্ষালী মালহোত্রা সবার নজর কাড়ে ।

পরিস্থিতির শিকার হয়ে পাকিস্তানের একটি বাচ্চা মেয়ের দায়িত্ব কাঁধে তুলে নেয় ‘ভাইজান’। মেয়েটিকে সে নিরাপদে পৌঁছে দিতে তার পরিবারের কাছে। মূলত ভারত-পাকিস্তানের পটভূমিতে নির্মিত ‘বাজরাঙ্গি ভাইজান’-এর গল্প দুই দেশের মানবিক সম্পর্কের কথাই বলে।

চলচ্চিত্রটি মুক্তির দিনই ভারতে আয় করেছিল ২৭.২৫ কোটি রুপি । শুধুমাত্র ভারতেই ব্লকবাস্টার এই সিনেমাটির আয় ছিল ৩২০.৩৪ কোটি রুপি ।

চীনের গবেষক থেকে সাধারণ দর্শক এখন সামাজিক সম্পর্কের উপর আধারিত বলিউডি চলচ্চিত্রকে গুরুত্ব দিতে শুরু করেছে । এখন দেখার চীনে সালমানের এই চলচ্চিত্রটি কীরকম সাফল্য পায় ।