২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুজ্যেয় শ্যামের একুশে পদক প্রাপ্তিতে গণসংগীত ও কবিতার কনসার্ট

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক সুজ্যেয় শ্যামের একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত শিল্পী সংস্থা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 07:31 PM

Updated : 08 Apr 2022, 05:57 PM

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী সুজ্যেয় শ্যাম চলতিবছর একুশে পদকে ভূষিত হয়েছেন। পদক প্রাপ্তি উদযাপনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত শিল্পী সংস্থা।

শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০১৮ বিকাল ৫টায় শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ আয়োজনে থাকছে গণসংগীত ও আবৃত্তিকার শামসউজজোহার কবিতা কনসার্ট ‘স্লোগান'।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতারের কন্ঠসৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যজন খায়রুল আলম সবুজ, শিক্ষাবিদ ড. সুশান্ত দাস, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সহ-সভাপতি মিনা মিজানুর রহমান, আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের প্রথমার্ধে সম্মিলিত সংগীত পরিবেশন করবেন গণশিল্পী ঢাকা মহানগর স্কোয়াড। দ্বিতীয়ার্ধে কবিতা কনসার্টে শামসউজজোহার আবৃত্তির সাথে সরোদের যুগলবন্দী করবেন শামীম জহির ও কণ্ঠসঙ্গীতে থাকবেন রবীন্দ্রসংগীত শিল্পী মাকসুরা আখতার অন্তরা।