২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যধারার নতুন নাটক ‘চার্লি’

মঞ্চে আসছে নাট্যদল নাট্যধারা’র নতুন প্রযোজনা ‘চার্লি’। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 08:41 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন লিটু সাখাওয়াত।

নাটকের নাট্যকার ও নির্দেশক বলেন, “আমাদের চার্লি আসলে এক অপূর্ণতা; যার পূর্ণতায় জীবনের মানে খুঁজে পাওয়া যাবে। আট আনার অর্থনৈতিক মুক্তি, আট আনার সাংস্কৃতিক মুক্তি, আট আনার সাম্প্রদায়িক মুক্তি আর আট আনার মানবিক মুক্তি। মোট দুই টাকা। দুইটাকার প্রাপ্তিতে জীবনের মানে মিলবে। তাই তো পুরো নাটক জুড়ে আমরা চার্লিকে দেখি সদা ব্যস্ত দুই টাকার সন্ধানে।”

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে লিটু সাখাওয়াত, দীপান্বিতা ইতি, নাসির উদ্দিন ভুইয়া, সব্যসাচী চঞ্চল, কামাল হোসেন, রফিকুল ইসলাম, গাজী রহিসুল ইসলাম তমাল, হাফসা আক্তার, রবিন, মিরাজ, নাঈম, রুবেল, রাফসান, ইমরান, ছন্দা রিনা গীতি এবং দলের অন্যান্য কর্মীরা।

আলোক পরিকল্পনায় আছেন হেন্ডরি সেন, আলোক প্রক্ষেপনে শাকিল আহমেদ, সংগীত পরিচালনায় এজাজ ফারাহ, মঞ্চ পরিকল্পনায় রফিকুল ইসলাম ও হেন্ডরি সেন, কোরিওগ্রাফি করেছেন লিটু সাখাওয়াত ও দীপান্বিতা ইতি।