জাকারবার্গকেও ছাড়িয়ে গেলেন প্রিয়া
ইন্সটাগ্রামে মাত্র ৯১টি পোস্ট করেই মার্ক জাকারবার্গের অনুসারির সংখ্যা অতিক্রম করে গেল প্রিয়া ।
ওমর লুলু পরিচালিত মালয়লাম চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’-এর গান ‘মানিকিয়া মালারইয়া’র একটি দৃশ্যে শুধুমাত্র ভ্রূভঙ্গিতেই হঠাৎকরেই জনপ্রিয় হয়ে ওঠেন ভারতের কেরল রাজ্যের অষ্টাদশী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ।
তার এই জনপ্রিয়তা মূলতঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই । আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বা ফেইসবুকেরই মালিকানাধীন আলোকচিত্র শেয়ারিং অ্যাপের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেই জনপ্রিয়তায় পিছনে ফেলে দিলেন প্রিয়া ।
ভারতে, পাকিস্তান ও মিশরে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে প্রিয়ার ভক্ত সংখ্যা ।
যদিও চলচ্চিত্রটির পরিচালক ওমর লুলু গানটিকে নিয়ে নানা বিতর্কের অবসান ঘটাতে ক’দিন আগেই বলেছিলেন, “ভালোবাসা কোনো সীমানা মানে না, এই বার্তা দিতেই গানটি শেয়ার করেছিলাম । প্রিয়া প্রকাশের অভিব্যক্তি নিয়ে সামাজিক মাধ্যমে অহেতুক মাতামাতি হয়েছে ।”
এখন দেখার ইন্সটাগ্রামে অনুসারির সংখ্যায় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শীর্ষ অবস্থান (১২কোটি ১০লক্ষ) প্রিয়া স্পর্শ করতে পারে কিনা ।
