২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলী আকবর রুপুর জন্য শিল্পী-নির্মাতাদের শোক

বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে। তাকে ঘিরে ফেইসবুকে স্মৃতিচারণ করেছেন সহকর্মীরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 05:33 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

সংগীতশিল্পী ফাহমিদা নবী ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, “চলে যেতে হবে সবার কিন্তু অকাল মৃত্যু মানতে কষ্ট হয়। ভালো মানুষ ছিলেন, হেসে কথা বলতেন, সুর করতেন অপূর্ব, মানুষকে সম্মান দিতে জানতেন। আমার সুযোগ হয়েছিল কিছু কাজ করার রুপু ভাইয়ের সাথে।”

তিনি আরও লেখেন, “কী ছোট কী বড়, সবার জন্য সমান ভালবাসা, কেউ আঘাত দিলেও সেটা সহ্য করতেন। তার পরিবারের সবাইকে জানাই সমবেদনা।”

 

পরিচালক হাসিবুর রেজা কল্লোল লিখেছেন, “বাংলাভিশনে কাজ করার সময়ে তাকে আর ইমন ভাইকে অনেক যন্ত্রণা করেছি। আমার আড্ডাখানা ছিল তাদের রুম।

অদ্ভুত ছিল সেই দিনগুলো। অনেক স্মৃতি নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। মৃত্যুর জন্য আমাদেরও অপেক্ষা! ওপারে ভালো থাকবেন রুপু ভাই। আপনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন।”

 

উপস্থাপক আনজাম মাসুদ লিখেন, “প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য গানের সংগীত পরিচালক আলী আকবর রুপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা তাকে স্বর্গবাসী করুন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

 

সংগীতশিল্পী লুৎফর হাসান লেখেন, “ভালো থাকেন ভাই। এত বেশি স্মৃতি, কী লিখব আজ? খুব ভালো থাকেন ভাই, আপনার হাসির মতো। আপনার মতো ভালো মানুষ এ সমাজে খুব কম, খুব কম।”

 

শোক জানিয়েছেন আরেক সংগীতশিল্পী জয় শাহরিয়ারও