২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সংগীতশিল্পী আলী আকবর রুপু

বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 01:54 PM

Updated : 08 Apr 2022, 05:57 PM

রাজধানীর ইউনাইটেড হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় বৃহস্প‌তিবার দুপুর ১২টা ৪০ মি‌নি‌টে তার মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে গ্লিটজ‌কে জা‌নি‌য়ে‌ছেন তার স্ত্রী ।

কয়েকদিন ধরে কিডনির জটিলতা ও হৃদরোগ নিয়ে এই শিল্পী রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মর‌দেহ এখনও হাসপাতা‌লেই আছে। গুণী এ সুরকার‌কে দেখ‌তে হাসপাতা‌লে ভিড় কর‌ছের স্বজনরা।

তার স্ত্রী জানান, আস‌রের পর মর‌দেহ গুলশা‌নের আজাদ মস‌জি‌দে নেওয়া হ‌বে। সেখা‌নে প্রথম দফায় জানাজা শে‌ষে এশার নামা‌জের পর মগবাজা‌রে দ্বিতীয় জানাজা শেষ আজিমপুর কবরস্থা‌নে সমা‌হিত করা হ‌বে।

শিল্পীর বিদেহী আত্মার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ।

১৯৮০ সালে ‘একটি দুর্ঘটনা’ অ্যালবাম দিয়ে তার অভিষেক । জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুর করেছিলেন তিনি।