স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগন্তুক’
মুনতাসির আকিবের নির্মাণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগন্তুক’-এ অভিনয় করেছেন নবাগত অভিনেতা আরিয়ান আহমেদ।
চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, গহীন অরন্যে লং ড্রাইভে বের হয় দু’জন । মাঝ রাস্তায় তাদের গাড়িতে ওঠে আহত ভীত এক আগন্তুক, প্রথমে লিফট দিতে রাজি না হলেও পরে তাকে গাড়িতে তুলে নেয় ওরা। এরপর ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা।
রেড অরোরা এন্টারটেইনমেন্ট এবং বাইসাইকেল ফিল্ম পরিবেশিত চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা শেরপুরের গজনী ও মধুটিলার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায়।
আরিয়ান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দুই নতুন মুখ ওয়ামিক, আজমী।
‘ভ্যানওয়ালা’ নামে একই পরিচালকের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিয়ান।
