অন্তর্জালে কুমার বিশ্বজিতের ‘প্রশ্নই ওঠে না’
অন্তর্জালে এসেছে শিল্পী কুমার বিশ্বজিৎ এর নতুন গান ‘প্রশ্নই ওঠে না’।
শহীদুল্লাহ ফরায়েজির কথায় নিজের সুরে নতুন গান বাঁধলেন কুমার বিশ্বজিৎ। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এমোজ রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি। গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ ও কিশোর।
এই গানে যন্ত্রসংগীতে অংশ নিয়েছেন কলকাতার রাজা চৌধুরি ও দেবাশিস। ভিডিও নির্মাণ করেছেন কুমার বিশ্বজিতের সন্তান কুমার নিবিড়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও বাংলাদেশ এর লোকেশান এ গানটি চিত্রায়িত হয়। এটি সম্পাদনা করেছেন এমদাদুল হক তুষার।
এ প্রসঙ্গে এমোজ রেকর্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বাপ্পি বলেন, “দাদা’র সাথে কাজ করা অনেক সম্মানের । চেষ্টা করেছি ভাল কিছু করার । দর্শকশ্রোতা পছন্দ করলেই ভাল লাগবে।”
ইউটিউব ছাড়াও গানটি পাওয়া যাবে জিপি মিউজিক, ভাইভ, ইয়ন্ডার সহ অনন্যা মোবাইল প্ল্যাটফর্মে ।
