২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ হলো এহসান কবিরের ‘ভালোবাসা মানে কী’

বুধবার রাতে সিডি চয়েজ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে তরুণ সংগীতশিল্পী এহসান কবিরের নতুন মিউজিক ভিডিও ‘ভালোবাসা মানে কী’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 05:55 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন শিল্পী এহসান কবির। সংগীতায়োজন করেছেন তমাল হাসান। এই গানের মিউজিক ভিডিওতে শিল্পীর সঙ্গে মডেল হিসেবে রয়েছেন সুরভী ইয়াসমিন। ভিডিওটি নির্মাণ করেছেন নসীব আহসান। 

 

এহসান কবির বলেন, “গানের কথা, সুর, গায়কী, কম্পোজিশনে বর্তমান সময়ের শ্রোতাদের পছন্দ বিবেচনায় রেখে কাজটি করা হয়েছে। এতে দর্শক শ্রোতারা এপার ও ওপার-দুই বাংলার বর্তমান সময়ের গানগুলোর এক অনবদ্য সংমিশ্রণ পাবেন।”

গত বছর শিল্পী এহসান কবির ‘মাঝে-মাঝে’ শিরোনামের একটি একক অ্যালবাম প্রকাশ হয়েছিল। ‘যাক না হারিয়ে’ শিরোনামে একক অ্যালবামের মধ্য দিয়ে গানের ভুবনে পা রাখেন তিনি।