২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমগীত-এর বসন্ত উৎসব

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে আসছে পহেলা ফাল্গুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বসন্ত উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 09:47 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

সমগীত-এর উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারি। বসন্তের আগমনকে স্বাগত জানাতে প্রতিবছর এ উৎসবটি করে আসছে সংগঠনটি। চলতি বছর এ উৎসব একযুগে পদার্পন করতে যাচ্ছে।

সংগঠনটির সভাপতি অমল আকাশ এ প্রসঙ্গে বলেন, “প্রতিবছর বসন্তকে স্বাগত জানাতে আমরা এ উৎসব করে থাকি। এবারও তাই হচ্ছে। এদিন একটি র‌্যালি ও গানের আয়োজন হয়েছে। দেখতে দেখতে এক যুগ পেরুলো। এটা ভালো লাগার। এই আয়োজনে সকলকে আমন্ত্রণ।”

সমগীতের এই বসন্ত উৎসবে গানের আয়োজনে থাকছেন গুণী শিল্পী কফিল আহমেদ। গাইবেন কৃষ্ণকলি ও সায়ান। এছাড়াও অংশগ্রহণ করছে- ব্যান্ড লীলা, সহজিয়া, শহুরে গায়েন, ভাটিয়াল শহুরে, সমগীত (নারায়ণগঞ্জ শাখা), এফ মাইনর, চিত্রপট, সমগীত গানের দল।

অনুষ্ঠানে নাচ পরিবেশন করবে হেংগরং শিল্পীগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এ আয়োজন শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।