২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যান্সির দ্বৈতগান ‘জলরঙ’

আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির দ্বৈত গান ‘জলরঙ’। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী বাশার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 06:11 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

‘জলরঙে এঁকেছি দেখো, মিথ্যে এক ছবি/ সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’- এরকম কথায় গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। সজীব দাসের সুর ও সংগীতে গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার।

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, “ ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে।”

সংগীত পরিচালক সজীব দাস বলেন, “ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। আর বাশারের গায়কীও বেশ ভালো। দু’জনের কম্বিনেশনে ‘জলরঙ’ গানটি বেশ ভালো হয়েছে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।”

ভালোবাসা দিবস উপলক্ষে ৫ ফেব্রুয়ারি ‘জলরঙ’ গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত হবে অন্তর্জালে।