ভালোবাসা আর বন্ধুত্বের ‘ম্যাডভেঞ্চার’
ভালোবাসা দিবস উপলক্ষে টেলিভিশন নয়, অনলাইন মাধ্যম আইফ্লিক্স-এর জন্য নাটক নির্মাণ করলেন নির্মাতা রেদওয়ান রনি।
ভালোবাসা দিবসের বিশেষ ফিকশন ‘ম্যাডভেঞ্চার’। বান্দরবানের পাহাড়ি গ্রামে সম্প্রতি টানা চারদিন ধরে চিত্রায়িত হয়েছে নাটকটি। এতে অভিনয় করেছেন একঝাঁক তরুণ মুখ।
এবারই প্রথম নাটকে অভিনয় করলেন এ সময়ের জনপ্রিয় গায়ক প্রীতম হাসান। যদিও নিজের মিউজিক ভিডিওতে অভিনয়ের স্বাক্ষর রেখেছিলেন আগেই।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, এলেন শুভ্র, হৃদি শেখ, রিমি, জারা, মাহারিয়া আজমেরী, অর্পণ এবং আরও অনেকে। নাটকটিতে একটি বিশেষ গান করেছেন মিনার রহমান।
যাত্রার শুরু থেকেই ঘটতে থাকে নানা মজার ঘটনা। তবে শুধু নিছক ট্রিপ নয় বরং এ যাত্রায় এক বিশেষ ঘটনার মধ্যে দিয়ে প্রত্যেকে নিজেকে নতুন করে আবিষ্কার করে, নতুন করে ভাবায় জীবন নিয়ে।”
কী সেই বিশেষ ঘটনা তা দেখা যাবে ভালোবাসা দিবসে আইফ্লিক্স-এ। এয়ারটেল নিবেদিত ‘ম্যাডভেঞ্চার’ নাটকটি প্রযোজনা করেছে পপকর্ণ এন্টারটেইনমেন্ট।
