২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির অনুষ্ঠানে নাচবেন ফেরদৌস-পূর্ণিমা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তারকা জুটি ফেরদৌস-পূর্ণিমা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 10:04 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

‘শান্তির শপথে বলীয়ান’ শীর্ষক এ অনুষ্ঠানে ফেরদৌস-পূর্ণিমার পাশপাশি অপূর্ব-মেহজাবিন জুটিও হাজির হবেন নাচ নিয়ে।

ফেরদৌস বলেন, “বেশ কিছুদিন বিরতির পর পূর্ণিমার সঙ্গে মঞ্চে পারফর্ম করছি। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতিও নিচ্ছি। আশাকরি দর্শকদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।”

অনুষ্ঠানে আরও থাকবে জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, পিন্টু ঘোষ, মৌটুসী ও ঐশীসহ পুলিশ সাহিত্য সংস্কৃতি জোটের সদস্যদের পরিবেশনা।

এটিএন বাংলা অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইন মাঠ থেকে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন আবদুস সাত্তার ও মোশতাক হোসেন।

বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি জাভেদ পাটোয়ারীসহ পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।