২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুয়াদের শরীরে অস্ত্রোপচার

থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের শরীরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 09:44 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

ফুয়াদের স্ত্রী মায়া আল মুক্তাদির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

২৯ জানুয়ারি দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। আশা করছি খুব শিগগিরই ফুয়াদ সুস্থ হয়ে উঠবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

চলতি বছরের ১৪ জানুয়ারি এক ভিডিওিবার্তায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার দুঃসংবাদটি খবরটি ভক্তদের জানিয়েছিলেন ফুয়াদ আল মুক্তাদির।

গত কয়েক বছর ধরেই আমেরিকায় বাস করছেন তিনি। পড়াশোনাও সেখানেই। মাঝে মধ্যে দেশে ফিরলেও গানের সঙ্গে আছেন নিয়মিতই।

কিছুদিন আগে তার সংগীতায়োজনে ‘চলো না’ শিরোনামে একটি মিউজিক ভিডিও অনলাইনে ছাড়া হয়েছে। হাবিব ওয়াহিদের গাওয়া গানটি ইতিমধ্যে প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।