পিতা-মাতা-কন্যার ‘একই বৃন্তে পুষ্পত্রয়ী’
ধানমন্ডির ছায়ানট ভবনের প্রধান মিলনায়তনে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান।
রেওয়াজ পারফরমার্স স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান ‘একই বৃন্তে পুষ্পত্রয়ী’।
একই পরিবারের তিন সদস্য এতে অংশ নিচ্ছেন। জনপ্রিয় নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও তার কন্যা অপরাজিতা মোস্তফা কত্থক নৃত্য পরিবেশন করবেন। পরে মুনমুন আহমেদের স্বামী সুজিত মোস্তফার কণ্ঠে একক সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন শিল্পরসিক ডা. শহিদুল ইসলাম এবং অধ্যাপক আফরোজা বেগম।
অনুষ্ঠানে শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানিয়ে শহিদুল আলম বলেন, “আপনারা সবান্ধব এসে এই অনুষ্ঠানকে একটি ভিন্ন মাত্রায় উন্নীত করবেন বলে আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানে যন্ত্রসংগীত সহযোগিতায় থাকছেন ভারত থেকে আগত সুবীর ঠাকুর (তবলা), সন্দীপ নিয়োগী (সেতার) এবং বাংলাদেশের অপূর্ব দেব (তবলা), নাসির উদ্দীন (গিটার) এবং কীবোর্ডে বিনোদ রায়।
