২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে মুক্তি পাচ্ছে ‘গন্তব্য’

নির্মাতা অরণ্য পলাশের ‘গন্তব্য’ চলচ্চিত্রের শ্যুটিং শেষ হয়েছে শনিবার, আগামী মার্চেই মুক্তি পাবে ছবিটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 07:28 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

নির্মাতা অরণ্য পলাশ গ্লিটজকে বলেন, “৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়েই নির্মাণ করেছি ছবিটি। ভাষণ ছবিতেও দেখিয়েছি। সবকিছু ঠিক থাকলে হয়তো ৭ মার্চ নয়ত ২৬ মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গন্তব্য’।”

৬ বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয়ে এ ছবি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আফফান মিতুল, এলিনা শাম্মী, আমান ও জিয়ন।

তারা সবাই মিলে দেশপ্রেমের একটি সিনেমা বানায়। সিনেমাটি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষকে দেখায়। এতে কিছু বাধা বিপত্তি আসলেও সাধারণ জনগণকে তারা সিনেমাটির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, মানুষকে সচেতন করে।

২০১৬ সালের শেষের দিকে সিনেমার শ্যুটিং শুরু হলেও ২০১৮ সালের ২৭ জানুয়ারি শেষ হয়েছে শ্যুটিং। দেশের বেশকিছু জেলায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, কাজী শিলা, মাসুম আজিজ প্রমুখ।