ভালোবাসা দিবসে ইমরানের ‘পরান পাখি’
তিন বছর পর নিজের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ইমরান হোসাইন।
মধু হই হই, বিষ খাওয়াইলা-খ্যাত ছোট্ট জাহিদকে আবিষ্কার করেছিলেন শিল্পী ইমরান হোসাইন। তাকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন সারাদেশ। বাজিয়েছেন ক্ষুদে এ শিল্পীর সঙ্গেও।
লোক গানের শিল্পী হিসেবে পরিচিত ইমরান তিন বছর পর নিজের নতুন গান নিয়ে আসছেন।
সম্প্রতি একটি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন শিল্পী ইমরান। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘পরান পাখি’ শিরোনামে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত আয়োজন করেন ওয়াহিদ শাহীন।
নতুন মৌলিক গান গাওয়া নিয়ে ইমরান হোসাইন বলেন, “এত দিনতো মানুষের জন্য কাজ করেছি, নিজের কাজের সময় পাইনি । এখন নিজের জন্য কিছু করতে চাই। এই জন্য কাজ শুরু করা। গানটির কথা ও সুর খুব ভালো হয়েছে। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।”
আগামী ১৪ ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে বাংলালিংক বিএল ভাইব এ জিপি মিউজিক অ্যাপস-এ নতুন গানটি শুনতে পাবেন শোতারা।
