২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপস্থাপনায় নওশাবা

দেশের প্রথম শিশুতোষ টেলিভিশন চ্যানেল ‍দুরন্ত টেলিভিশনে ‘স্বপ্ন আঁকার দল’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2018, 05:40 PM

Updated : 08 Apr 2022, 05:45 PM

নওশাবা গ্লিটজকে বলেন, “দীর্ঘদিন ধরেই আমি আঁকি না। এখন প্রত্যেক সপ্তাহে একটি স্কুলে হাজির হই।

শিশুদের স্বপ্নের রঙ, ভালোলাগা-মন্দ লাগা সম্বন্ধে জানি। ওদের কাছে ক্লাসরুম খুব ভীতিকর।

কিন্তু আমরা সেটাকে আনন্দদায়ক করে তোলার চেষ্টা করেছি। বাচ্চাদের সঙ্গে থাকলে প্রতি সেকেন্ডে নিজেকে আবিষ্কার করা যায়।”

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ক্লাসরুমের দেয়াল রং করা, ছবি আঁকা, কাগজ দিয়ে মজার মজার বিষয় বানানো হয় এবং তা দিয়ে ক্লাসরুম সাজানো হয়।

এই সকল কাজগুলো শিল্পীদের সাথে নিয়ে শিশুরাই করে। কাজের ফাঁকে ফাঁকে শিশুরা গান, কবিতা এবং নাচ পরিবেশন করে।

উপস্থাপনায় নওশাবার সঙ্গে থাকবেন রিমন চৌধুরী।

তোফায়েল সরকারের পরিচালনায় অনুষ্ঠানটি আগামী শুক্রবার থেকে প্রচার শুরু হবে। শুক্র ও শনিবার-এই দুইদিন প্রচার হবে সকাল ১০টায় ও রাত ৮টায়।