২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে ফিরছেন ফারিয়া

অভিমানে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ছোটপর্দার অভিনয়শিল্পী ফারিয়া শাহরিন। অভিমান ভুলে বছরখানেক পর ‘আতংক’ নামে নতুন একটি নাটকে অভিনয় করছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 10:07 PM

Updated : 08 Apr 2022, 05:43 PM

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। ছুটিতে দেশে ফিরে নাটকটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।

অনুরূপ আইচের রচনায় নাটকটি পরিচালনা করছেন কাজী সাইফ আহমেদ।

ফারিয়া জানান, ২১ ও ২২ জানুয়ারি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

নাটকের শুটিং শেষে পড়াশোনার জন্যে আবারও মালয়েশিয়া ফিরবেন বলেও জানান তিনি। নাটকটি একটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

ফারিয়া শাহরিন দীর্ঘদিন ধরে মডেলিং, উপস্থাপনা, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন।

গত বছরের শুরুতে ‘বাকরখানি প্রেম’ নামে একটি নাটকে সর্বশেষ দেখা গেছে তাকে। ইফফাত জাহানের গল্প ভাবনায় জীবন শাহাদাতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইরফান সাজ্জাদ।