নতুন চলচ্চিত্রে আমিন খান
দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত বড়পর্দার অভিনেতা আমিন খান। নতুন বছরের শুরুতেই 'দুলালের মুখ দেখি' নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মিজানুর রহমান লাবু। আমিন খানকে সিনেমায় কাস্টিংয়ের বিষয়ে পরিচালক বলেন, “সিনেমার গল্পের চরিত্রটি আমিন খানকে ডিমান্ড করে৷ একজন মধ্যবয়সী সুন্দর চেহারার কাউকে প্রয়োজন ছিল। সেকারণেই তাকে নেওয়া।"
সিনেমা সম্পর্কে তিনি বলেন,“ ‘দুলালের মুখ দেখি' নিয়ে জার্নিটা দীর্ঘদিনের৷ এখন মনে হচ্ছে গন্তব্যের কাছাকাছি চলে এসেছি৷ আমি সবসময় পারফেক্ট সিনেমা বানাতে চাই৷ 'দুলালের মুখ দেখি' তে আমাকে চেনাতে চাই আমি৷”
সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরের মার্চের শেষদিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও মাঝে মধ্যে কাজ করছেন আমিন। শিগগিরই ‘সাবধান বাংলাদেশ’ ও ‘বিরোধ’ নামে দুটি নাটকের কাজ শুরু করবেন বলে জানা গেছে।
