মুক্তিযোদ্ধার চরিত্রে সুমন
গত বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এ সোয়াট টিমের ইনচার্জ আশফাক আহমেদের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেতা এবিএম সুমন। এবার চুক্তিবদ্ধ হলেন ‘দাহকাল’ নামে আরেক চলচ্চিত্রে।
ছবিটি নির্মাণ করছেন ধ্রুব হাসান। এতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন সুমন।
চরিত্রটিকে স্বপ্নের চরিত্র বলে আখ্যায়িত করে তিনি গ্লিটজকে বলেন, “একাত্তরের উপর নির্মিত হচ্ছে ছবিটি। ৪৭ বছর আগের একজন মুক্তিযোদ্ধার চরিত্রে কাজ করছি। কাজটা আমার জন্য মানসিক ও শারীরিকভাবে অনেক চ্যালেঞ্জিং।”
পাবনায় ছবির প্রথম লটের শুটিং শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছেন কলাকুশলীরা।
১২ দিনের শুটিংয়ে গল্প শোনালেন তিনি, “এক দৃশ্যে নদীতে লাফ দিয়ে ডুবসাঁতার কাটতে হবে আমাকে। প্রথম শটে সবকিছু ঠিকই ছিল।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় ত্রিশ মিনিটের মতো লেগেছিল। আর হাত-পা কাটাকাটি তো আছেই।”
সিলেটে শিগগিরই ছবির দ্বিতীয় লটের কাজ শুরু হবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী পারমিতা।
তারা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, সুমিত, সাঞ্জু জন, নবাগত তাসনিয়া ফারিনসহ অনেকে।
