২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ডিরেক্টরস গিল্ডের সদস্য হলেন আশিকুর রহমান

‘অস্ট্রেলিয়ান ডিরেক্টরস গিল্ড (এডিসি)-এর সদস্য হলেন বাংলাদেশের তরুণ নির্মাতা আশিকুর রহমান। ৩ জানুয়ারি এক মেইলের মাধ্যমে এ নির্মাতাকে খবরটি জানিয়েছে সংগঠনটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 05:50 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

এই খবরে বেশ আনন্দিত ‘কিস্তিমাত’ খ্যাত এ নির্মাতা। এখন থেকে অস্ট্রেলিয়ায় ছবি নির্মাণের ক্ষেত্রে গিল্ডের পক্ষ থেকে সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন তিনি।

তিনি বলেন, “বেশ কিছুদিন আগে এডিজির সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলাম। কাগজপত্র ও আমার করা আগের কাজগুলো দেখে তারা সন্তুষ্ট হন।

তারপর আমাকে সদস্য করার সিদ্ধান্ত নেন তারা। এটা আমার জন্য অনেক বড় অর্জন। চেষ্টা করবো সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগাতে।”

‘কিস্তিমাত’ ছবির সাফল্যের পর আশিকুর রহমান নির্মাণ করেন ‘মুসাফির’ এবং ‘গ্যাংস্টার’।

বর্তমানে শাকিব খান-শিবা আলী খানকে নিয়ে ‘অপারেশন অগ্নিপথ’ এবং শাকিব খান-বুবলিকে নিয়ে ‘সুপার হিরো’ নামের ছবি নির্মাণ করছেন।