২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধলেন সজল-ঐন্দ্রিলা

নাট্য নির্মাতা দীপু হাজরার ‘ফেইক লাভ’ নামে একটি টিভি নাটকে জুটি বাঁধলেন সজল ও ঐন্দ্রিলা ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 10:12 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

সজল ইটালিতে থাকেন, ঐন্দ্রিলা বাংলাদেশে। দু’জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। ভালোবাসার টানেই ভালোবাসা দিবসে দেশে ফিরেন সজল। কিন্তু ঘটনাক্রমে খুঁজে পান না ঐন্দ্রিলাকে। ভিন্ন দিকে মোড় নেয় নাটকের গল্পে।

আহসান হাবিব সকালের রচনায় এমন গল্পেই নির্মিত হয়েছে নাটকটি। সজল, ঐন্দ্রিলা ছাড়াও অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাহা সিকদার, মীর শহীদ, আবির খান, হিমি, হিয়া প্রমুখ।

দীপু হাজরা বলেন, “সজল ও ঐন্দ্রিলার সাথে এটি আমার প্রথম নাটক। ওরা অনেক ভালো করেছে। বেশ ভালো একটি কাজ হবে বলে আশা করছি।”

সজল বলেন, “অনেক গোছানো একটি ইউনিট। সর্বোপরি দীপু হাজরা ভাইয়ের পরিচালনা এক কথায় অসাধারণ। নাটকটিতে অভিনয় করে আমি বেশ এনজয় করেছি।”

ঐন্দ্রিলা বলেন, “প্রায় ১০ বছর পর সজল ভাইয়ের বিপরীতে আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। তাই ফিলটা একটু অন্য রকম ছিল।”

আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।