২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশিকার নতুন পরিকল্পনা

বিয়ে, সংসার ও সন্তানকে সামলাতে গিয়ে অভিনয়ে খানিকটা ভাটা পড়েছিল ছোটপর্দার অভিনেত্রী ঈশিকা খানের। নতুন বছরে নতুন উদ্যমে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 09:17 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

বর্তমানে স্বামীর সঙ্গে লন্ডনে অবস্থান করছেন ঈশিকা। পাসপোর্টের জটিলতা কাটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চের দিকে দেশে ফিরেই পুরোদস্তুর কাজে মনোযোগী হবেন বলে গ্লিটজকে জানান তিনি।

নতুন বছরের নিজের কাজ নিয়ে দারুণ আশাবাদী এ অভিনেত্রী বলেন, “আগের নাটকগুলোতে ঝগড়াটে প্রেমিকার চরিত্রেই বেশি দেখা গেছে আমাকে। সেখান থেকে বেরিয়ে এবার ডিফ্রেন্ট কিছু চরিত্রে কাজ করার পরিকল্পনা আছে। নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।”

ভিন্নধর্মী চরিত্রে এর আগেও দেখা গেছে তাকে। বিশেষ করে ২০১৪ সালের দিকে কৃষ্ণকলির চরিত্র ও পাগলের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছিলেন।

গতবছর ক্রিকেট বিষয়ক একটি শো উপস্থাপনা করেন তিনি। এর বাইরে খুব বেশি কাজে দেখা যায়নি। কারণ হিসেবে বললেন, “বেবি ছোট ছিল বলে বেশি কাজ করা হয়নি। এখন বেবি অনেকটা বড় হয়েছে। নিয়মিতই কাজ করব।”

২০১৩ সালে ছোটপর্দায় যাত্রা শুরু করেন ঈশিকা। হিমেল আশরাফের ‘একদিন ছুটি হবে’, মাবরুর রশীদ বান্নাহ’র ‘নাইন অ্যান্ড হাফ’, মোস্তফা কামাল রাজের ‘দোস্ত দুশমন’সহ বেশকিছু আলোচিত টিভি নাটকে কাজ করেছেন।