২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিরো’তে এ কোন শাহরুখ?

শাহরুখ জানেন কীভাবে ভিন্ন কিছু করতে হয় । কিন্তু, ২০১৮-র শুরুতেই ভিন্ন কী করলেন তিনি?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 09:14 PM

Updated : 19 Aug 2022, 01:19 PM

শাহরুখ খান কথা দিয়েছিলেন বছরের প্রথমদিনেই আনন্দ এল রাই পরিচালিত ছবির নাম প্রকাশ করবেন, করলেনও ।

নতুন বছরে ভক্তদের নববর্ষের উপহার দিলেন তার নতুন ছবির নাম, ‘জিরো’ ।

বলিউড ইন্ডাস্ট্রিতে তিন-চার মাস ধরে গুঞ্জন, এই নতুন ছবিতে নাকি একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে।

শাহরুখের নতুন এই রূপ দেখে চমকে উঠছেন সকলেই। শাহরুখ নাকি একজন বামনের চরিত্রে অভিনয় করছেন। ফার্স্ট লুকেও সেই ইঙ্গিত তিনি দিয়েছেন ।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক টিজারের মধ্য দিয়ে শাহরুখ তার নতুন ছবির নাম প্রকাশ করলেন বিচিত্রভাবে । এই মেগাস্টারকে এই রূপে পূর্বে কখনো দেখা যায়নি । এক মিনিট সময়ের এই টিজারে ভীষণ ব্যস্ততার সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে তিনটি ভিন্ন রূপে নাচ করলেন মো. রফির এক সুপরিচিত গানে, ‘ইস দিওয়ানে দিলনে ক্যায়া জাদু চালায়া’ । এই টিজার আশির দশকের সিনেমার কথা মনে করিয়ে দেয় ।

 

টিজারের প্রথমেই দেখা যাবে অনেকগুলি বিশেষণ, পাগল, মেন্টাল, শায়র, ধোঁকাবাজ ইত্যাদি । এই বিশেষণগুলি কি শাহরুখের বিশেষ এই চরিত্রটিকেই বিশ্লেষণ করে?

তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে এই বছরের শেষ পর্যন্ত ।কিং খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত আনন্দ এল রাইয়ের ‘জিরো’ মুক্তি পাওয়ার কথা ২০১৮-র ডিসেম্বরে ।