২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে ‘কনসার্ট ফর উষ্ণতা’

উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর উষ্ণতা-২০১৭।’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 07:38 PM

Updated : 12 Apr 2022, 01:01 AM

৪র্থ বারের মত কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ স্টুন্ডেন্ট কাউন্সিল ও অমৃতসূর্য।

আয়োজকরা জানিয়েছে, ৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দুপুর ২টা থেকে রাত ১০টা অনুষ্ঠিত হবে এ কনসার্ট।

এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড আর্ক অ্যান্ড হাসান, অ্যাশেজ, শহরতলী, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, গানকবি, কুঁড়েঘর হ্যামারন, গানপোকা, দিনান্তরসহ আরও অনেকে।

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক রাগিব হাসান গ্লিটজকে বলেন, “কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের নির্দিষ্ট পরিমাণ টাকা শীতার্ত মানুষের পেছনে ব্যয় করা হবে।”

টিএসসি ও মীরপুরস্থ স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কার্যালয়ে টিকেট পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানের দিনও টিএসটিতে টিকেট পাওয়া যাবে।