২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান জন্মদিন কাটালেন ক্যাটরিনার সঙ্গে

ছবির সাফল্য আর জন্মদিনের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ৫২বছর বয়সী সালমান খান ।এবছরের জন্মদিনের সেরা উপহার কে দিলেন ‘টাইগার’কে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 10:15 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

বর্তমান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুর নয়, এবারের জন্মদিন ক্যাটরিনার সঙ্গেই কাটালেন ‘টাইগার’। মঙ্গলবার পানভেলের ফার্মহাউসে সালমান খানের পরিবারের সদস্যদের সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনা ।

পাঁচ বছর পর এই জুটি এখন আবার খবরের শিরোনামে । তবে কি পুরোনো সম্পর্ক আবার জোড়া লাগছে?

এনডি টিভি সূত্রে জানা গেছে, ‘এক থা টাইগার’-এর সিকুয়্যাল ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে ।

খুব শিগ্গির এই চলচ্চিত্রটির আয় দুশো কোটি রুপি ছুঁয়ে ফেলবে ।শুক্রবার রিলিজের পরে ইতিমধ্যেই ১৮৭ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

এই সাফল্যের অন্যতম কারণ হিসাবে ক্যাটরিনাকেই স্বীকৃতি দিতে চান সালমান। তিনি বলেন, “ ‌‘টাইগার জিন্দা হ্যায়’–তে অসাধারণ অভিনয় করেছে ক্যাটরিনা। ওর জন্যই ছবিটা এত সফল।”

তিনি মনে করেন তার এই জন্মদিনে এটাই সেরা উপহার ।‌

জন্মদিনে সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই ।শাহরুখ খান শুভেচ্ছা বার্তায় বলেন, “তুমি আরও হাজার বছর বাঁচো।”‌ জন্মদিনের পাশাপাশি ছবির সাফল্যের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন আমির খান ।