এবার শানের চমক ‘সখি’
শানের কণ্ঠ ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শচি শামস। নতুন বছরে মুক্তির লক্ষ্যে সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে শানের নায়িকার চরিত্রে দেখা যাবে মডেল জেবিন সুলতানাকে।
চলতিবছর ‘কন্যারে’ গানটি দিয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী শান। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি প্রকাশ হয় এ বছর এপ্রিলের শেষের দিকে। ৮ মাসেই গানটির ইউটিউব ভিউ গড়িয়েছে প্রায় ৯০ লাখ। শ্রোতাপ্রিয় গানটির পর এবার নতুন গান নিয়ে আসছেন এ শিল্পী।
ভিডিওতে শান কে দেখা যাবে ৭০দশকের একজন লজিং মাস্টারের ভূমিকায়। মোট ছয়টি চরিত্র স্থান পেয়েছে এই গানের ভিডিওতে। এতে শানের নায়িকার চরিত্রে দেখা যাবে মডেল জেবিন সুলতানাকে।
মানিকগঞ্জের বেতিলার জমিদার বাড়িতে টানা তিন দিন শুটিং হয় গানটির। ভিডিওটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। চিত্রগ্রাহক ছিলেন কামরুল ইসলাম।
নতুন বছরের শুরুতেই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘সখি’।
