২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্মিতার গানের মডেল তানজিন তিশা

সংগীতশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘তোমার আকাশ’-এর মিউজিক ভিডিওতে মডেল হলেন তানজিন তিশা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 05:14 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

১২ ও ১৩ ডিসেম্বর গানের শুটিং হয়েছে নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে।

এতে তিশাকে একজন পর্যটকের চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে মডেলিং করেছেন নেপালের অভিনেতা নারায়ণ ঢাকাল।

সুস্মিতা আনিস গ্লিটজকে বলেন, “তরুণী মনের স্বপ্ন-ভাবনা-ভালোলাগা নিয়ে গানটি করা হয়েছে। আশা করছি, ‘কেউ জানুক আর না-ই জানুক’ গানটির মত এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। গানটি শ্রোতাপ্রিয় হলে আমার এ প্রচেষ্টা সার্থক হবে।”

‘তোমার আকাশ’ গানটির গীতিকার সোহেল আরমান। সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

শিগগিরই ইউটিউবে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানান সুস্মিতা আনিস।