রাগ পুরিয়াকল্যাণে শুরু শুদ্ধসংগীতের দ্বিতীয় দিনের আসর
ছায়ানট শিক্ষার্থীদের পুরিয়াকল্যাণ রাগের বৃন্দ পরিবেশনায় শুরু হলো ছায়ানটের শুদ্ধ সংগীত উৎসবের সমাপনী দিনের আয়োজন।
শুক্রবার অসিত দের পরিচালনায় এই রাগ সংগীত পরিবেশনার পরই গৌতম সরকার ও শিউলী ভট্টাচার্যীর পরিচালনায় ছায়ানটের শিক্ষার্থীরা পরিবেশন করেন সমবেত সঙ্গীত।
এরপর একক সংগীত পর্বে শ্রাবন্তী ধর পরিবেশন করেন রাগ মূলতানী, সুপ্রিয়া দাশ পরিবেশন করেন রাগ ‘শ্রী’, জগদানন্দ রায় পরিবেশন করেন রাগ আভোগী কানাড়া, অভিজিৎ কুণ্ডু পরিবেশন করেন রাগ মালকোষ, অসিত রায় পরিবেশন করেন রাগ দরবারী কানাড়া, শেখর মণ্ডল পরিবেশন করেন রাগ মারুবেহাগ।
যন্ত্রসংগীত পর্বে মো. মনিরুজ্জামান বাঁশিতে পরিবেশন করবেন রাগ পটদীপ, মর্তুজা কবীর মুরাদ বাঁশিতে পরিবেশন করবেন রাগ মারবা, দোলন কানুনগো মোহনবীণায় পরিবেশন করবেন রাগ পরিয়াকল্যাণ, নিশিত দে সেতারে শোনাবেন রাগ বাগেশ্রী। এছাড়া তবলাশিল্পী দীপঙ্কর আইচ ও প্রশান্ত ভৌমিক তবলায় বিভিন্ন তাল ও গৎ বাজিয়ে শোনাবেন।
রাতভর চলা এই অনুষ্ঠানটি শেষ হবে শনিবার ভোর ৫টায়। শুদ্ধ সংগীত উৎসবের শেষ শিল্পী অসিত দে।
