বিরাট-আনুশকার রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনা
বৃহস্পতিবার নয়া দিল্লির হোটেল তাজ প্যালেসে বিরাট কোহলি ও আনুশকা শর্মার রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আরও অনেকে।
১১ ডিসেম্বর ইটালিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ও ফিনল্যান্ডে হানিমুন কাটিয়ে সম্প্রতি ভারতে ফিরেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সব্যসাচী মুখার্জীর নকশায় লাল-সোনালী শাড়িতে আনুশকাকে লাগছিল অনন্য। জড়োয়া গহনা ও সিঁথিতে ছোয়ানো সিঁদুর সম্পূর্ণ করেছে ‘পিকে’ অভিনেত্রীর নববূর সাজ। বিরাটের পরনে ছিলো সব্যসাচীর নকশা করা কালো আচকান, সাদা ধুতি ও ভারী অ্যামব্রয়ডারির কাজ করা শাল।
বিরুশকার বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও গৌতম গম্ভীর।
পাঞ্জাবি সংগীতশিল্পী গুরদাস মানের সংগীত পরিবেশনের সময় একে অপরকে জড়িয়ে ধরে নাচতে দেখা গেছে বিরাট-আনুশকাকে!
মুম্বাইয়ের অনুষ্ঠান শেষ করেই সাউথ আফ্রিকায় পাড়ি জমাবেন বিরুশকা। সেখানেই একসঙ্গে ইংরেজি নববর্ষ কাটাবেন তারা।
