তৈমুরের প্রথম জন্মদিনে উচ্ছ্বসিত সাইফিনা
২০ ডিসেম্বর এক বছর পূর্ণ করলো সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর আলী খান। আনন্দঘন পারিবারিক আয়োজনে ‘ছোট নবাব’ তৈমুরের জন্মদিন পালন করলেন সাইফিনা।
জন্মের আগেই থেকেই ‘তারকা’ বনে গেছেন জনপ্রিয় বলিউড দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর আলী খান।
২০১৬ সালের ২০ ডিসেম্বর সাইফিনার ঘর আলো করে এসেছিলো তৈমুর।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হরিয়ানায় পতৌদি প্যালেসে তৈমুরের জন্মদিনের অনুষ্ঠান করবেন সাইফিনা- এ খবর শোনা গিয়েছিল আগেই।
ইন্সটাগ্রামে ভাগ্নে তৈমুরের সুন্দর কিছু ছবি প্রকাশ করেছেন মাসি কারিশমা কাপুর খান। ছবিতে বাবা-মায়ের কোলে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে ছোট্ট তৈমুরকে!
জন্মদিনে বি-টাউনের তেমন কাউকে বলেননি সাইফিনা। তবে নবাব ও কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন এ ঘরোয়া আয়োজনে। এর মধ্যে রয়েছে তৈমুরের দাদী শর্মিলা ঠাকুর, ফুপু সোহা আলী খান ও সাইফ-অমৃতার মেয়ে সারা আলী খান।
