২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে ‘আততায়ী’

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘আততায়ী’। এবি প্রোডাকশনস-এর ব্যানারে সিরিজটি নির্মাণ করেছেন অনিমেষ চৌধুরী আবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ প্র‌তিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2017, 06:29 PM

Updated : 11 Oct 2022, 02:50 PM

সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মুভি থিয়েটার হলে হয়ে গেল ওয়েব সিরিজটির প্রিমিয়ার শো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব ও নাট্যজন ম.হামিদ।

তিনি বলেন, “প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতায় তাদের কাছ থেকে আরও ভালো কাজ আশা করা যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী হামিদসহ টেলিভিশন ও মঞ্চের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা।

ওয়েব সিরিজের গল্পটি রাজধানীতে ঘটে যাওয়া অপরাধচক্রকে ঘিরে। একের পর এক নগরীর ভ্রাম্যমান যৌনকর্মী নৃশংসভাবে খুন হচ্ছে রাজধানীতে। কোনো ক্লু পাচ্ছে না পুলিশ।

কে কলকাঠি নাড়ছেন খুনের পেছনে? বিউটি পার্লারের স্বত্বাধিকারী অনন্যা, নাকি জাঁদরেল শল্যবিদ ডক্টর মোস্তাফিজ কিংবা ফ্রিল্যান্স ফটোগ্রাফার দস্তগীর?

এ প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে এ ওয়েব সিরিজে। ১৬ ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে আন্তঃনগর এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।