দিনারের ‘মায়া’ প্রসূন আজাদ
ইন্তেখাব দিনারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন প্রসূন আজাদ।
গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হলো নাটক ‘মহুয়ার মায়া’। নাটকে ইন্তেখাব দিনারের বিপরীতে অভিনয় করেছেন প্রসূন আজাদ। নাটকে একজন গ্রাম্য গুণীনের চরিত্রে দেখা যাবে দিনারকে। যে গুণীনমানুষের হাত ধরলেই তার অসুখ বলে দিতে পারতো, রোগ সেরে যেতো। একদিন সে আবিস্কার করে তার সে শক্তিটা আর নেই। তখন তার মনে হয়, ঘরের নারীর তার প্রতি আগের সেই মায়াটা নেই। মায়ার সন্ধানে থাকা গুণীনএকদিন ঠিকই দেখা পায় মায়ার। সেই মায়া তাকে বোঝাতে সক্ষম হয়, মায়া আর কোথাও নেই তার ভেতরেই আছে।
নির্মাতা গোলাম সোহরাব দোদুল বললেন, “মানুষ মূলত যেটা পায় সেটার দিকে তার মনোযোগ ও আকর্ষণ কম থাকে। যেটা অধরা তাকেই পেতে চায়। আমরা তো সব সময়ই কিছু না কিছু খুঁজি। নাটকের মায়া চরিত্রটি আসলেএটাই বোঝাতে চেয়েছে যে শক্তিটা মানুষের ভেতরেই আছে তাইই সে অনুসন্ধান করছে বাইরে।”
শিগগিরই কোন একটি বেসরকারী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।
