২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের মন কাড়লো বাবা-মেয়ের যে সেলফি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে মেয়ে মিশার সঙ্গে বলিউড তারকা শহীদ কাপুরের মনোমুগ্ধকর ছবি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 05:15 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

কেবল অভিনেতাই নন, বাবা হিসেবেও যে শহীদের জুড়ি মেলা ভার আবারও তা প্রমাণ করলেন ‘উড়তা পাঞ্জাব’ অভিনেতা শহীদ কাপুর। কদিন আগেই দীওয়ালিতে মেয়ের ছবি প্রকাশ করে সাড়া ফেলেছিলেন তিনি। এবারে ইন্সটাগ্রামে প্রকাশিত বাবা-মেয়ের সেলফিও নজর কাড়লো ভক্তদের।

শহীদের ইন্সটাগ্রাম জুড়ে রয়েছে মেয়ে মিশার নানা রকম ছবি আর সেই সঙ্গে রয়েছে সুন্দর কিছু ক্যাপশন। ব্যস্ততার ফাঁকেও মেয়েকে সময় দিতে যে ভুল হয় না শহীদের সহজেই বোঝা যায় তা! বাবার চোখের মনি ছোট্ট ‘মিশা’ এরই  মধ্যে তাই পরিণত হয়েছে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি প্রকাশিত সেলফিতে মেয়ের পাশে দেখা গেছে হাস্যোজ্জ্বল শহীদকে। সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে, “বেস্ট টাইমস উইথ মাই লিটল অ্যাঞ্জেল।” কেবল ভক্তরাই নন, বাবা-মেয়ের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা ইশান খাত্তার। মিশাকে শহীদের ক্ষুদে সংস্করণ বলে মন্তব্য করেছেন তারা।

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শহীদ কাপুরের নতুন সিনেমা ‘পদ্মাবতী’। সঞ্জয় লীলা বনসালী পরিচালিত এ ইতিহাস নির্ভর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।