২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সঅফিসে সালমান বনাম ঐশ্বরিয়া লড়াই

আগামী বছর একই দিনে মুক্তি পাবে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘রেইস-থ্রি’ ও ‘ফ্যানি খান’ সিনেমা। বক্সঅফিসে কেমন জমবে এ সাবেক প্রেমিক জুটির সিনে-লড়াই?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 09:22 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের প্রেমের সম্পর্কে ছেদ পড়েছে প্রায় ১৪ বছর। এরপর একে অপরের ছায়াও মারাননি দুজন। এবারে ধীর্ঘদিন বাদে সিনেমার কারণে একত্রে খবরের শিরোনাম হলেন দুজন। ২০১৮ সালের ১৫ জুন মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়ার ‘ফ্যানি খান’ এবং বরাবরের মতোই দর্শককে ঈদ মোবারক জানাতে ‘রেইস-থ্রি’ নিয়ে হাজির হতে চলেছেন ‘ভাইজান’। ফলাফল বক্সঅফিস সংঘর্ষ!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি টুইটারে ‘ফ্যানি খান’ এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন বলিউড বক্সঅফিস বিশ্লেষক গিরিশ জোহর। পোস্টে তিনি লেখেন, ২০১৮ সালের ঈদেই (১৫ জুন) মুক্তি পাচ্ছে অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনের নতুন ছবি ‘ফ্যানি খান’। অন্যদিকে প্রথমবারের মতো ‘রেইস’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন সালমান খান। সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে শুরু করেছেন এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘রেইস-থ্রি’ এর শুটিংও। আগে থেকেই ১৫ জুন মুক্তির তারিখ নির্ধারিত এ ছবির।

অস্কার মনোনিত ডাচ সিনেমা ‘এভরিবডি’স ফেমাস’ এর হিন্দি সংস্করণ ‘ফ্যানি খান’ এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর পর্দায় জুটি বাঁধছেন ঐশ্বরিয়া ও অনিল কাপুর। এ ছবিকে ঘিরে তাই দর্শক আগ্রহের কমতি নেই। অন্যদিকে বলিউডে ঈদ মানেই সালমান খান। গত কয়েক বছর ধরে সালমানের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘সুলতান’ এর সাফল্য প্রমাণ করে সে কথাই। তারই ধারাবাহিকতায় দর্শকপ্রিয়তা পাবে ‘রেইস-থ্রি’ ছবিটিও- এমনটাই আশা ভক্তদের।

‘সালমান বনাম ঐশ্বরিয়া’- বক্সঅফিস লড়াইয়ে বিজয়ী হবেন কে তা জানতে হলে দর্শকে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকটি মাস!