ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইম অ্যাকশনের ‘এখন এই সময়ে’
১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এখন এই সময়ে’ শীর্ষক মাইম প্রদর্শনী।
মূকাভিনয় শিল্পকে সারাদেশে প্রতিষ্ঠিত ও বিকশিত করার প্রত্যয় নিয়ে ২০১১ সালে ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’। সংগঠনটি তাদের নিয়মিত কাজের ধারাবাহিকতায় এবার আয়োজন করতে যাচ্ছে ৮ম কর্মশালা ভিত্তিক ‘মূকাভিনয় প্রদর্শনী-২০১৭’।
ছয় মাস ব্যাপী এ কর্মশালায় বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পরিবেশিত করতে যাচ্ছে নতুন প্রযোজনা ‘এখন এই সময়ে’। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন মীর লোকমান। আলো ও শব্দ প্রক্ষেপণে রয়েছেন সানোয়ারুল হক সনি।
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটভুক্ত ও জনপ্রিয় এ মূকনাট্যদলটি ইতোমধ্যে দেশে-বিদেশে ৩৫০ টির মত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।
