২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে শুভ-টয়ার ‘সুন্দরী’

শনিবার বিকেলে ইউটিউবে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী কাজী শুভ’র মিউজিক ভিডিও ‘সুন্দরী।’ গানে মডেল হিসেবে আছেন টিভি অভিনেত্রী মুমতাহিনা টয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 07:14 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

এস এ প্রডাকশনের ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে গানটি। ভিজুয়্যালাইজারের ব্যানারে নির্মিত ভিডিওটিতে টয়ার সঙ্গে কাজী শুভও পারফর্ম করেছেন। রবিউল ইসলামের জীবনের কথায় গানটির সুর ও মিউজিক আয়োজন করেছেন কাজী শুভ নিজেই।

এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, “গানটিতে শ্রোতা দর্শকরা নতুন এক কাজী শুভকে খুঁজে পাবেন। একেবারে ভিন্ন ধারার গান এটি। গানের সঙ্গে মিল রেখে জাঁকজমকপূর্ণ ভিডিও তৈরি করা হয়েছে।”

টয়া বলেন, “কিছু কিছু কাজ আছে যেগুলো শুরুতেই বলা যায় কতটা দর্শকপ্রিয়তা পাবে। এ গানটি তেমনই একটি গান। আমার ক্যারিয়ারের অন্যতম ভালো কাজ এটি। যে কোনো উৎসবে বাজানোর মতো একটি গান। দর্শক শ্রোতারা যে ধরনের গান ও ভিডিও চান এটি সে চাহিদা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস।’