২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারিয়া-পল্লবের ‘হঠাৎ দেখা’

‘হঠাৎ দেখা’ নামে একটি নাটকে জুটি বেঁধেছেন ছোটপর্দার অভিনয়শিল্পী পল্লব ও শবনম ফারিয়া। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পারভেজ রানা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 06:34 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

এক শপিংমলে দেখা হয় জিমি ও রাজুর। প্রথম দেখায় জিমিকে ভালো লাগে তার। কিন্তু ছোট্ট একটি ঘটনায় দু’জনের মধ্যে মনোমালিন্য ঘটে। কিছুতেই ভুলতে পারেনি মেয়েটিকে। পরে ঠিকানা জোগাড় করে খোঁজ নেয়। কিন্তু প্রতিবেশীরা জানায়, মেয়েটি বাসা ছেড়ে চলে গেছে।

অন্যদিকে জিমিকে বিয়ে দিতে চায় মা। বাবার মৃত্যুর পর তাকেই হাল ধরতে হয় পরিবারের। কিন্তু তাদের বাড়ির এক কর্তাব্যক্তি বিয়ের প্রস্তাব দেয়। ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে।

এতে জিমি চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও রাজুর চরিত্রে অভিনয় করেছেন পল্লব।

পল্লব বললেন, “একটি মিষ্টি প্রেমের নাটক। অনেকদিন পর কোনো নাটকে কাজ করছি। আশা করছি নাটকটি দর্শকরা গ্রহণ করবেন।”

৩ ও ৪ নভেম্বর সাভারের ব্যাংক টাউন ও ঢাকায় নাটকটির শুটিং হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহমেদ ইউসুফ সাবের। প্রযোজনা প্রতিষ্ঠান স্ক্রীনপ্লে’র এটি প্রথম প্রযোজনা।

নাটকটি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।