২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরছেন ডিপজল

৫১ দিন পর ডাক্তারদের পরামর্শে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 07:10 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

তার কন্যা ওলিজা মনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ওলিজা লিখেছেন, “বাবার শারীরিক অবস্থা অনেকটা সুস্থ। ডাক্তারদের পরামর্শে বৃহস্পতিবার পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফিরছি। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।”

২০ সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। সেদিনই সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২৫ সেপ্টেম্বর তার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়।

আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান ডিপজল। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্র দেশের ১২৮টি সিনেমা হলে চলছে। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আরো অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম।