২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে যাচ্ছেন শাকিব খান

দুই চলচ্চিত্রের শুটিংয়ে যোগ দিতে শনিবার রাতে থাইল্যান্ডের উদ্দেশে উড়াল দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 10:12 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

শনিবার রাত নয়টায় গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেতা।

গ্লিটজের সঙ্গে আলাপকালে বলেছেন, “শুটিং শেষে ২০ নভেম্বর দেশে ফিরব। ছবি দুটি নিয়ে দারুণ আশাবাদী আমি।আশা করছি ভালো কিছু নিয়েই হাজির হচ্ছি আগামী বছর।”

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় শুটিং করবেন দেশটির বিভিন্ন লোকেশনে।ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালকরাজিব বিশ্বাস। এতে তার বিপরীতে থাকছেন সায়ন্তিকা ও নুসরাত জাহান। 

১৩ নভেম্বর থেকে বাংলাদেশি চলচ্চিত্র ‘আমি নেতা হব’ ছবির দুই গানের শুটিংও করবেন তিনি।থাইল্যান্ডের পথে রওনা করার আগে শনিবার বিকেলেও এফডিসিতে এ সিনেমারশুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এটি পরিচালনা করছেন উত্তম আকাশ।

তার বিপরীতে অভিনয় করছেন মিম। ভিসা জটিলতা কাটিয়ে ১২ নভেম্বর ছবির নির্মাতা, নায়িকা ও কলাকুশলীরা থাইল্যান্ড পৌঁছবেন।