বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে লালনের গান
রেডিও ফ্রান্সের সহযোগিতায় ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সংগঠন ‘ওকোরা’র ব্যানারে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সংগীতশিল্পী ফরিদা পারভীনেরঅ্যালবাম ‘লালন শাহ’র গান।’
প্যারিসের ‘থিয়েটার দো লা ভিল’- এ গানগুলো রেকর্ডিং করা হয়েছে। ইতিমধ্যে অ্যালবামটি ইউরোপের গণমাধ্যমে আলোচিত হয়েছে। ফরাসি সাংস্কৃতিকসাময়িকী ‘তেলেরামা’, স্প্যানিশ রেডিও ‘ম্যান্ডফোনিয়াস’, ব্রিটিশ সাময়িকী ‘সংলাইনস’ ও ইতালিও-সুইস ‘রেডিও টিভি’-তে শিরোনাম হয়েছে লালনেরগান।
বিদেশি দর্শকদের কথা বিবেচনায় রেখে ফরাসি ভাষাতেও গানের কথা সম্বলিত লিফলেট থাকছে অ্যালবামের সঙ্গে। লিফলেট সম্পাদনা করেছেন ফরাসিসংগীতজ্ঞ ডক্টর পিয়ের-এলেন বো।
ফরিদা পারভীন গ্লিটজকে বললেন, “কিছুদিন আগে ফ্রান্সে গান করতে গিয়েছিলাম, সেখানে ডক্টর পিয়ের-এলেন বো সাঁইজির গান নিয়ে অ্যালবাম করারপ্রস্তাব দেন। উনিও একজন সাঁইজির ভক্ত। আমিও চাই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক উনার গান। যাতে মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পারে।”
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল পাঁচটায় অলিয়স ফ্রঁসেজে অ্যালবামের মোড়ক খোলা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনসংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে থাকবেন ঢাকার ফরাসি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার জ্যঁ-পিয়ের পন্স।
সম্প্রতি মরক্কোর দ্বিতীয় বৃহত্তম ফেজ শহরে আয়োজিত ‘দশম ফেজ ফেস্টিভ্যাল অফ সুফী কালচার’-এর উদ্বোধনী কনসার্টে গান পরিবেশন করে দেশেফিরেছেন ফরিদা পারভীন । আগামী বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের স্ট্রাসবুর্গের ‘সেক্রিস জুর্নে ফেস্টিভ্যাল’, ‘লেওন অপেরা’ এবং প্যারিসে সংগীত পরিবেশনকরবেন তিনি।
