‘রাজি’র শুটিং শেষ করলেন আলিয়া
সর্বশেষ ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ দিয়ে দর্শক মাতিয়েছেন আলিয়া ভাট। এবারে নতুন সিনেমা ‘রাজি’তে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে।
হরিন্দ্রর সিক্কার ‘কলিং সেহমত’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘রাজি’ সিনেমাটি। মেঘনা গুলজার পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কুশাল। এতে ভারতীয় গোয়েন্দাবাহিনীকে সাহায্য করা এক পাকিস্তানি অফিসারের চরিত্রে দেখা যাবে ভিকি কুশালকে আর ভিকির স্ত্রী ও কাশ্মিরি নারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
আলিয়া আরও লেখেন, “বিশেষ করে পরিচালক মেঘনা গুলজারকে অনেক মিস করবো। আশা করি সিনেমাটিতে অভিনয় করে আমার যেমন ভালো লেগেছে, তেমনি এটা দেখতেও আপনাদের ভালো লাগবে।”
করণ জোহর প্রযোজিত ‘রাজি’ মুক্তি পাবে ২০১৮ সালের মে মাসে।
