২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গহীন বালুচর’-এর জন্য সাকিবের শুভকামনা

২০ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে নির্মাতা বদরুল আনাম সৌদ-এর চলচ্চিত্র ‘গহীন বালুচর’। ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 07:05 PM

Updated : 12 Apr 2022, 12:30 AM

সিনেমার ফেইসবুক পেইজে সাকিবের ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে। তিনি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আমি মুভিটির ট্রেইলার দেখেছি। আশা করি, খুবই ভালো একটি মুভি হবে। আমি খুবই এক্সাইটেড। আশা করি,আপনারা সবাই হলে গিয়ে এই মুভিটি দেখবেন।”

সাকিব ছাড়াও পূর্ণিমা, তৌকীর আহমেদ, বন্যা মির্জা, আলমগীর, সাজু খাদেমসহ আরো অনেকেই হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ করেছেন।

নির্মাতার ভাষ্যে, “এটা সাধারণ দর্শকের ছবি। আমাদের দেশে চলচ্চিত্রের যে দর্শক তাদের কথা মাথায় রেখেই চলচ্চিত্রটি নির্মিত। কোনো সমালোচক কিংবা বিদেশী ফেস্টিভালের জন্য এটি নির্মিত নয়।”

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরও দেখা যাবে দুই নতুন মুখ তানভীর ও মুনকে। তাদের ত্রিভুজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে থাকছেন সুবর্ণা মুস্তাফা,আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ।

ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে।