বঙ্গ’তে মুক্তি পেল ‘দুলাভাই জিন্দাবাদ’-এর ট্রেইলার ও গান
ডিপজলের মুক্তি প্রতীক্ষিত 'দুলাভাই জিন্দাবাদ' সিনেমার ট্রেইলার ও দুটি গান মুক্তি পেয়েছে বঙ্গ-র ইউটিউব চ্যানেলে।
একজন ভ্যান গাড়িওয়ালার জীবনের টানাপোড়েনের কাব্য নিয়ে আসছেন এলাকার কমন দুলাভাই ডিপজল। তার স্ত্রীর ভূমিকায় মৌসুমী এবং দুই শালীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও কথা।
এছাড়া ডিপজলের সম্বন্ধীর ভূমিকায় আছেন নাদির খান । বিদ্যা সিনহা মিম এর পাণিপ্রার্থী হিসাবে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পীকে। খলনায়কের ভূমিকায় থাকছেন অমিত হাসাত ও আহম্মেদ শরীফ।
রাজেশ ফিল্মস প্রযোজিত ও মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছায়াছবির গান গুলোতে সুরারোপ করেছেন বেলাল খান, ইমরান মাহমুদ, কবির বকুল ও ইমন সাহা। নাদির খান-এর কাহিনিতে এই ছায়াছবির সংলাপ রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহনে ইসতেফা রহমান ও সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী।
শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর।
ছবিটির গান ও উল্লেখযোগ্য অংশ দেখতে ঢুঁ মারতে পারেন বঙ্গ-র ইউটিউব চ্যানেলে।
