২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ মেয়ের প্রেমে ইরফান সাজ্জাদ

তরুণ নির্মাতা সুস্ময় সুমনের ‘দুজনে’ নাটকে জুটি বেঁধেছেন সালহা খানম নাদিয়া ও ইরফান সাজ্জাদ। এতে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করছেন নাদিয়া। আর ইরফানকে দেখা যাবে তার প্রেমিকের চরিত্রে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 05:57 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

রাস্তা পার হতে গিয়ে জন ও তানুস্কার পরিচয়। তানুস্কা অন্ধ। প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলে জন। কিন্তু ভালোবাসার পথটা মসৃণ ছিল না। মেয়েটি দৃষ্টি-প্রতিবন্ধী হলেও অসম্ভব ব্যক্তিত্ব তার। দিনে দিনে মেয়েটির মন গলানোর চেষ্টায় থাকেন জন। অনেক চেষ্টায় শেষ অবধি দুজনের বন্ধুত্ব গড়ে উঠে। সেটি এক সময় প্রেমে গড়ায়।

জনের বাবা কিছুতেই বিষয়টি মানতে পারেন না। কিন্তু ছেলের জেদের কাছে এক সময় পরাস্ত হন। মেনে নেন দুজনের সম্পর্ক। ঠিক তখনই ঘটনার বাঁক নেয় ভিন্ন দিকে। এমন গল্পে নির্মিত হয়েছে নাটকটি।

নয়েজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য করেছেন সুস্ময় সুমন ও মোহাই মেনুল নিয়ন। নাদিয়া-ইরফান ছাড়াও এতে অভিনয় করেছেন মাসুম বাসার এবং মিলি বাসার।

নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে।