ছায়ানটে ‘নিভৃত প্রাণের গান’
১৬ সেপ্টেম্বর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চভাস্কর ও আনন্দধারা’র যৌথ আয়োজনে রবীন্দ্রসংগীত ও রবীন্দ্ররচনা পাঠের আসর।
‘নিভৃত প্রাণের গান’ শিরোনামের এ বিশেষ আয়োজনে রবীন্দ্রসংগীত গাইবেন ইমতিয়াজ আহমদ এবং রবীন্দ্রনাথের রচনা থেকে পাঠ ও আবৃত্তি করবেন ভাস্বর বন্দোপাধ্যায়।
ঢাকার ‘পঞ্চভাস্কর’ ও লন্ডনের ‘আনন্দধারা’ সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনের এ অনুষ্ঠানটি শনিবার সন্ধ্যা ৭টা থেকে সবার জন্য উন্মুক্ত।
