২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

প্রতিবছরের মতো এবারও অস্কারে বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 08:27 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

চলচ্চিত্র বাছাইয়ের জন্য ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ’ এর উদ্যোগে হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া, বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে অন্তত সাতদিন প্রদর্শিত হওয়া এবং ইংরেজি সাবটাইটেলসহ যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের ঢাকার নিউ ইস্কাটনে ফেডারেশনের দপ্তর থেকে ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে ২০ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে।